Durga Puja Weather Update: কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা, বর্ষণের সম্ভাবনা আর কোন কোন জেলায় ? কী জানাল আবহাওয়া দফতর

ছবি সূত্র- PTI
দুর্গাপুজোর মধ্যে বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, একথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর।
আজ ১৭ অক্টোবর শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকা ও জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গের সর্বত্র আজ বৃষ্টি হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আগামী এক সপ্তাহ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ দক্ষিণবঙ্গের যেসব জায়গায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি হতে পারে, সেই তালিকায় রয়েছে কলকাতা।
কলকাতার কিছু অংশে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী দুর্যোগের সতর্কতা নেই।
হাওড়া, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর - এই চার জেলায় হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ, জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে মোটামুটি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির প্রভাব থাকবে না।
পশ্চিমবঙ্গে এখন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। আগামী ৭ দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।