Heavy Rainfall: সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Update: বৃষ্টি হবে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
২৯ আগস্ট দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৯ আগস্ট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-র দু'এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
২৯ আগস্ট উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি-তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ও ঝোড়ো হাওয়া বইতে পারে।
ওই দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৯ আগস্ট উত্তরবঙ্গে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
২৯ আগস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু'এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
৩০ আগস্ট দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
৩০ আগস্ট উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু'এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৩০ আগস্ট পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার দু'এক জায়গায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
৩০ আগস্ট উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।