✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Special Train Announced: তারকেশ্বরে শুরু শ্রাবণী মেলা, যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ রেলের

ABP Ananda   |  18 Jul 2024 06:10 PM (IST)
Special Train Announced: তারকেশ্বরে শুরু শ্রাবণী মেলা, যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ রেলের

ফাইল ছবি

1

শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে ভক্ত সমাগম। শিব দর্শনের জন্য বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন ভক্তরা। এবার তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল পূর্ব রেল।

2

গতকাল ১৭ জুলাই থেকে বিশেষ ট্রেন চালানো শুরু করেছে পূর্ব রেল। আগামী ১৯ অগাস্ট পর্যন্ত এই ট্রেন চলবে বলে পূর্ব রেল সূত্রে খবর।

3

পূর্ব রেল জানিয়েছে, রবিবার , সোমবার ও ছুটির দিন গুলিতে কিছু বিশেষ লোকাল চালানো হচ্ছে।

4

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই হাওড়া-তারকেশ্বর রুটে এবং শেওড়াফুলি-তারকেশ্বর রুটে এই ট্রেন চালানো হচ্ছে।

5

রেলের তরফে জানানো হয়েছে, শেওড়াফুলি ও তারকেশ্বরর মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, ০৯:২০, ১৬:২০ এবং ১৯:৪০-এ ছাড়বে। তারকেশ্বরে পৌঁছবে যথাক্রমে সকাল ০৭:৪৫, ১০:১৫, ১৭:১০ এবং ২০:৩০-এ পৌঁছাবে।

6

উল্টো পথে, তারকেশ্বর থেকে শেওড়াফুলি ইএমইউ স্পেশাল ট্রেনগুলি সকাল ০৫:৫৫, ০৮:১০, ১৪:৫০ এবং ১৮:৪০-এ ছেড়ে শেওড়াফুলিতে যথাক্রমে সকাল ০৬:৪৫, ০৯:০৩, ১৫:৪০ এবং ১৯:৩০-এ পৌঁছাবে।

7

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পুণ্যার্থীদের হাওড়া থেকে তারকেশ্বর নিয়ে যেতে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়বে সকাল ০৪:০৫ ও দুপুর ১২:৫০-এ। তারকেশ্বরে পৌঁছবে সকাল ০৫:৩৫ ও বিকাল ১৪:২০-এ।

8

একইভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়ায় ফেরার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তরাকেশ্বর থেকে সকাল ১০:৫৫ ও রাত ২১:১৭-এ ছাড়বে। হাওড়ায় ১২:৩০ ও রাত ২২:৪৫-এ পৌঁছবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Special Train Announced: তারকেশ্বরে শুরু শ্রাবণী মেলা, যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ রেলের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.