Weather Update: মহালয়ার আগের দিন থেকেই কমবে বৃষ্টি বলছে আবহাওয়া দফতর, ৯ তারিখ প্রায় কোনও সতর্কতা নেই বৃষ্টির

Weather Update: পুজোয় বৃষ্টি হবে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
৭ অক্টোবর দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
ওই দিন মালদা-সহ উত্তরবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে।
৭ অক্টোবর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও দমকাও বইতে পারে।
যদিও বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা দুর্বল কাঠামোর কাছে না থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
৮ অক্টোবর দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের সতর্কতা নেই।
৮ অক্টোবর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগের দিনের তুলনায় আবহাওয়ার সতর্কতা কম থাকবে।
এদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিস্থিতি মূলত বিচ্ছিন্ন থাকবে।
৯ অক্টোবর উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোনও বিশেষ সতর্কতা নেই।
৯ অক্টোবর দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া তুলনামূলক শান্ত থাকবে; দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।
৭ অক্টোবর পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে। তারপর ধীরে ধীরে কমবে ঝড়-বৃষ্টি। যদিও মহালয়ার আগে কলকাতার আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে বলেই আশা করছেন আবহবিদরা।