✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Left Brigade: আজ বামেদের ব্রিগেড, জেলা থেকে কলকাতার পথে কর্মী-সমর্থকরা

ABP Ananda   |  20 Apr 2025 09:50 AM (IST)
Left Brigade: আজ বামেদের ব্রিগেড, জেলা থেকে কলকাতার পথে কর্মী-সমর্থকরা

ফাইল ছবি

1

লক্ষ্য '২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে শ্রমজীবী ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে আজ শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ।

2

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাতে ময়দানে নেমে পড়ছে সমস্ত রাজনৈতিক দল। রাজ্য জুড়ে মেরুকরণের গোলকধাঁধায় কার্যত মাটি পাচ্ছে না বামেরা।

3

শিয়ালদা, হাওড়া স্টেশন, পার্ক সার্কাস-সহ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে মিছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই বাম কর্মী-সমর্থকরা ব্রিগেডে আসতে শুরু করেছেন। উত্তরবঙ্গ থেকে অনেকে গতকাল রাতেই পৌঁছে গেছেন কলকাতায়। 

4

এবারের ব্রিগেড সমাবেশে বক্তার তালিকায় নাম রয়েছে, CITU-র সাধারণ সম্পাদক অনাদি সাহু। খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। হুগলি জেলার খেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু। কৃষক আন্দোলনের নেতা অমল হালদার। এছাড়াও অন্যান্য বারের মতো পরিচিত মুখের মধ্যে থাকছেন সিপিএম-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

5

এবার ব্রিগেডের মূল মঞ্চটি দৈর্ঘে ৪৮ ফুট ও চওড়ায় ৩২ ফুট। ত্রি-স্তরীয় মূল মঞ্চের উচ্চতা ১০ ফুট। এখানেই বক্তব্য রাখবেন নেতা-নেত্রীরা।  ব্রিগেডের মাঠে ভিক্টোরিয়ার দিকে তৈরি করা হয়েছে মঞ্চ, মঞ্চের মুখ থাকছে দক্ষিণ দিকে।

6

মূল মঞ্চের নীচে থাকছে সাংস্কৃতিক মঞ্চটি। মূল মঞ্চের সামনে থাকছে দ্বি-স্তরীয় ব্যারিকেড, তারপরই সাধারণ কর্মী সমর্থকদের বসার জায়গা। প্রবল তাপদাহের কথা মাথায় রেখে মাঠ জুড়ে থাকছে পর্যাপ্ত জলের ব্যবস্থা। থাকছে দুটি মেডিক্যাল ক্যাম্প।

7

রবিবার, শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। তার মধ্যে সবচেয়ে বড় দুটি মিছিল শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে ব্রিগেডমুখী হবে। দুপুর ৩টে তে শুরু করে সাড়ে় ৫টার মধ্যে সমাবেশের কাজ শেষ করার লক্ষ্যে বামেরা।

8

মূলত প্রচণ্ড তাপদাহের কথা মাথায় রেখে বেলার দিকে করা হয়েছে সমাবেশের সিদ্ধান্ত। শনিবার সন্ধে থেকেই জেলাগুলি থেকে আসতে শুরু করেন বাম কর্মী-সমর্থকরা।

9

মৌলালির রামলীলা ময়দানের কাছে কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দূর দুরান্ত থেকে আসা কর্মীদের জন্য কলকাতা ও সংলগ্ন অঞ্চল থেকে দলের তরফে হাতে তৈরি খাবারের ব্যবস্থা করা হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Left Brigade: আজ বামেদের ব্রিগেড, জেলা থেকে কলকাতার পথে কর্মী-সমর্থকরা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.