Rahul Gandhi: রাহুলের সাংসদ পদ খারিজ, তীব্র আক্রমণ মমতা-অভিষেকের

ABP Ananda   |  24 Mar 2023 05:45 PM (IST)
Rahul Gandhi: রাহুলের সাংসদ পদ খারিজ, তীব্র আক্রমণ মমতা-অভিষেকের

রাহুলের সাংসদ পদ খারিজ, তীব্র প্রতিবাদ মমতা-অভিষেকের

1

রাহুলের সাংসদ পদ খারিজ। বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়ের।

2

মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত।

3

রাহুলকে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। ২ বছরের জেলের সাজার পরেই জামিন পান রাহুল গাঁধী।

4

রাহুলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে তীব্র প্রতিবাদ মমতা ও অভিষেকের।

5

মমতা ট্যুইটে বলেন, 'প্রধানমন্ত্রীর নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপির প্রাইম টার্গেট। অপরাধের ইতিহাস থাকলেও, মন্ত্রিসভায় আছেন বিজেপি নেতারা। অপরাধের ইতিহাস থেকেই বিজেপি নেতারা মন্ত্রিসভায়, মন্তব্যের জন্য বিরোধী নেতাদের সাংসদ পদ খারিজ'

6

সাংবিধানিক গণতন্ত্রে আরও অবমননের সাক্ষী হলাম, ট্যুইট তৃণমূলনেত্রীর। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) টুইট করে বলেছেন, গণতান্ত্রিক ভারত এখন অলীক, রাহুলের পাশে দাঁড়িয়ে আক্রমণ অভিষেকের।

7

'সত্যি কথা বলার সাজা পেলেন রাহুল',বিপক্ষের কণ্ঠস্বর রোখার চেষ্টা, মন্তব্য মল্লিকার্জুন খাড়গের।

8

বিজেপিকে একহাত নেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি আরও বলেন, 'ওঁকে (রাহুল গান্ধী) খারিজ করার সব চেষ্টাই করেছে ওরা(বিজেপি)। যাঁরা সত্যি বলছেন, তাঁদের রাখতে চান না ওঁরা। কিন্তু, আমরা সত্যিটা বলে যাব। আমরা জেপিসি-র দাবি করব। প্রয়োজন পড়লে গণতন্ত্র রক্ষা করতে আমরা জেলে যাবে।'

9

এ প্রসঙ্গে বিজেপি রাহুলকে তীব্র আক্রমণ করলেও, নিজের অবস্থানে অনড় কংগ্রেস সাংসদ। ২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে মোদি পদবি নিয়ে মন্তব্য় করেছিলেন রাহুল গান্ধী।

10

তিনি বলেছিলেন, সব চোরেদের পদবি মোদি কেন। এরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর করেন গুজরাতের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি। সেই মামলার রায় ঘোষণার জন্য়, বৃহস্পতিবার সকালেই গুজরাতের সুরাত আদালতে পৌঁছান রাহুল। 

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Rahul Gandhi: রাহুলের সাংসদ পদ খারিজ, তীব্র আক্রমণ মমতা-অভিষেকের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন