Durgapur News : আগ্নেয়াস্ত্র নিয়ে...! দুর্গাপুরে গ্রেফতার এক যুবক, আর কী কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Durgapur Man Arrested : আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি ঘটনায় উত্তেজনা। খবর পেয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ। দাদাগিরির অভিযোগে ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
Continues below advertisement

আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি দুর্গাপুরে!
Continues below advertisement
1/5
দুর্গাপুর : ভোট পরবর্তী হিংসা বেড়েই চলেছে। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুন ঘিরে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। আর এর মাঝে বাংলায় ফের আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
2/5
দুর্গাপুরের কোকওভেন থানার নব ওয়ারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরির অভিযোগে সেই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
3/5
ধৃত ওই যুবকের নাম রঞ্জিত সিংহ। তিনি নব ওয়ারিয়া এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
4/5
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নব ওয়ারিয়া এলাকায় স্থানীয়দের একাংশের সঙ্গে এই ব্যক্তির ঝামেলা হচ্ছিল। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতেই রঞ্জিত সিং আগ্নেয়াস্ত্র বের করে এলাকায় আতঙ্ক ছড়ান বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই এলাকায় দাদাগিরি ও ত্রাস সৃষ্টি করত ওই ব্যক্তি বলে অভিযোগ জানান স্থানীয়রা।
5/5
ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রঞ্জিত সিংকে গ্রেফতার করা হয়। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, অভিযুক্তের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। সেই কারণে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
Continues below advertisement
Published at : 08 May 2026 02:21 PM (IST)