Early Monsoon : মে-তেই শুরু বর্ষা? চমকে দেওয়া পূর্বাভাস ! কলকাতায় কবে শুরু বৃষ্টি?

কলকাতায় কবে শুরু বৃষ্টি?
এপ্রিল ২০২৬ শেষের পথে, আর ঠিক এই সময়েই তীব্র গরমে হাঁসফাঁস করছে দেশের বড় অংশ। উত্তর, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। India Meteorological Department (আইএমডি) আরও তাপমাত্রা বাড়ার সতর্কবার্তা দিয়েছে।
তবে এই চরম গরমের মধ্যেই মিলছে স্বস্তির আভাস। নতুন পূর্বাভাস বলছে, এ বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের আগেই দেশে প্রবেশ করতে পারে।
European Centre for Medium-Range Weather Forecasts-এর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষের দিকেই দক্ষিণ ভারতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছর (২০২৫) একই রকম আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল। তখন অনুমান করা হয়েছিল, কেরলে ২৭-২৯ মে-র মধ্যে বর্ষা ঢুকবে। কিন্তু বাস্তবে তার আগেই মৌসুমি বায়ু পৌঁছে গিয়েছিল। আবহাওয়া বিশ্লেষকদের মতে, আন্দামান-নিকোবর অঞ্চলেও নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন ঘটেছিল।
সাম্প্রতিক সাব-সিজনাল চার্ট অনুযায়ী, এ বছর মৌসুমি বায়ু প্রথমে পৌঁছতে পারে Andaman and Nicobar Islands-এ, সম্ভবত ১৮ থেকে ২৫ মে-র মধ্যে।
আন্দামানের উত্তরে একটি ট্রপিক্যাল সিস্টেম বা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ২০-৪০ শতাংশ। এই ধরনের সিস্টেম সাধারণত মৌসুমি বায়ুকে আরও শক্তিশালী করে এবং দ্রুত অগ্রসর হতে সাহায্য করে।
২৫ মে থেকে ১ জুনের মধ্যে মৌসুমি বায়ু আরও পশ্চিম ও উত্তর দিকে এগোতে পারে। দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর শক্তিশালী পশ্চিমা বায়ু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সরাসরি ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে আর্দ্রতা নিয়ে আসবে।
২০২৬ সালেও নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটতে পারে, যা তাপদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে।
আবার অন্য দিকে কোনও কোনও বিশেষজ্ঞের মতে, ২০২৬ সালে এল নিনোর (El Niño) প্রভাবে ভারতে বর্ষা জুন-সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে । আইএমডি (IMD) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু স্বাভাবিকের প্রায় ৯২% হতে পারে, যা ২০০২ সালের পর সর্বনিম্ন । এর ফলে উত্তর ও মধ্য ভারতে খরা পরিস্থিতি, তীব্র গরম এবং কৃষিতে বড় ধরনের ক্ষতির ঝুঁকি রয়েছে
এল নিনো প্রশান্ত মহাসাগরের জলকে অস্বাভাবিক উষ্ণ করে তোলে, যা ভারতের ওপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমি বাতাসকে দুর্বল করে দেয় ।