✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Rupankar On KK : 'নিজেকে খুঁজে পাইনি, পেয়েছিলাম ঔদ্ধত্যকে' KK প্রসঙ্গে মন্তব্য নিয়ে ফের দুঃখপ্রকাশ রূপঙ্করের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  11 Jun 2022 04:55 PM (IST)
Rupankar On KK : 'নিজেকে খুঁজে পাইনি, পেয়েছিলাম ঔদ্ধত্যকে' KK প্রসঙ্গে মন্তব্য নিয়ে ফের দুঃখপ্রকাশ রূপঙ্করের

KK প্রসঙ্গে মন্তব্য নিয়ে ফের দুঃখপ্রকাশ রূপঙ্করের

1

ক্ষমা চেয়েছেন। তবু আক্রমণ পিছু ছাড়েনি তাঁর। কে কে-র মৃত্যর আগে করা সেই লাইভ নিয়ে আজও আক্রমণে বিদ্ধ রূপঙ্কর।

2

সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও তাঁর নিন্দা। 'কে কে’র থেকে আমরা সবাই ভাল গান গাই। আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো?’ কে কে-র মৃত্যুর কয়েক ঘণ্টা আগে, রূপঙ্কর বাগচীর ফেসবুক লাইভ ঘিরে বিতর্কের ঝড় ওঠে।

3

তিনদিন পর, শুক্রবার সামনে এসে, তা নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। রূপঙ্করের বক্তব্য ছিল, কেকে নয়, তাঁর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা প্রসঙ্গে বলতে চেয়েছিলেন তিনি।

4

'সোশাল মিডিয়ায় সেদিনের মন্তব্যের মধ্যে রূপঙ্কর বাগচী ছিল না' এবার এবিপি আনন্দ-কে একান্ত সাক্ষাৎকারে জানালেন গায়ক।

5

' পরে নিজেই নিজের বক্তব্যের মধ্যে নিজেকে খুঁজে পাইনি, পেয়েছিলাম ঔদ্ধত্যকে' বলেন রূপঙ্কর।

6

তিনি এও বলেন, ' যাঁরা এই আক্রমণগুলি করছেন, তাঁরা কোনও না কোনও সময় আমার গান শুনেছেন, আমায় ভালওবাসেন'

7

তাঁর মুখ থেকে এমন কথা শুনবেন, আশা করেননি বলেই মানুষ এমন প্রতিক্রিয়া দিয়েছেন বলে মনো করেন রূপঙ্কর।

8

সেদিন সাংবাদিক বৈঠকেও রূপঙ্কর বলেছিলেন, ' প্রথমেই কেকে’র পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ করছি। এখানে পৌঁছনোর আগে পোস্ট ডিলিট করেছি। মুম্বইবাসী পরিবারের কাছে জানাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত।'

9

তারপরও সেই বিতর্ক না থামায় এবিপি আনন্দ-র দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করলেন রূপঙ্কর। জানালেন, ' সেদিনের মন্তব্যের মধ্যে রূপঙ্কর বাগচী ছিল না'

10

আবারও নিঃশর্ত দুঃখপ্রকাশ করলেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। কিন্তু কেকে ভক্তদের মন থেকে সেদিনের ঘা শুকোয় কিনা সেটাই দেখার। সাক্ষাৎকার - সঞ্চয়ন মিত্র

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Rupankar On KK : 'নিজেকে খুঁজে পাইনি, পেয়েছিলাম ঔদ্ধত্যকে' KK প্রসঙ্গে মন্তব্য নিয়ে ফের দুঃখপ্রকাশ রূপঙ্করের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.