✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Forecast: ভরা ভাদ্রেও অবিরাম বৃষ্টি, বঙ্গের আকাশের ফের দুর্যোগের মেঘ

ABP Ananda   |  30 Aug 2024 06:36 PM (IST)
Weather Forecast: ভরা ভাদ্রেও অবিরাম বৃষ্টি, বঙ্গের আকাশের ফের দুর্যোগের মেঘ

ফাইল ছবি

1

ভরা ভাদ্রে নাছোড় বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে কাল ও রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

2

তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

3

বৃহস্পতিবার বিকেলে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। যা এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

4

আগামী দু'দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। মৎস্যজীবীদের জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা।

5

আজ শুক্রবার ও কাল শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে। ঝোড়া হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

6

পূর্বাভাস মতোই বিকেল থেকেই হাওয়া বদল হয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

7

কলকাতায় আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টির সময় বাদ দিলে আগামী ৭২ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি তীব্র হতে পারে।

8

বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় এই মুহূর্তে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। 

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Forecast: ভরা ভাদ্রেও অবিরাম বৃষ্টি, বঙ্গের আকাশের ফের দুর্যোগের মেঘ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.