Weather Update Today: কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি? একাধিক জেলায় সতর্কতা জারি, দুর্যোগ চলতে পারে ৩ দিন
Heavy Rain: ১১ ও ১২ জুন দুই দিনই ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। ১২ জুন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রভাব বেশি হতে পারে।
Continues below advertisement

Weather Update: বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
Continues below advertisement
1/10
আগামিকাল ১১ জুন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ব্যাপক বৃষ্টি হতে পারে, বলছে হাওয়া অফিস।
2/10
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড় ছাড়াও ডুয়ার্স অঞ্চলে নজর রাখার পরামর্শ।
3/10
দক্ষিণবঙ্গে ১১ জুন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানসহ একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা।
4/10
১১ ও ১২ জুন দুই দিনই ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়।
5/10
১২ জুন মধ্য ও পশ্চিমাঞ্চলে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রভাব বেশি হতে পারে।
Continues below advertisement
6/10
১২ জুন উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকিও রয়েছে।
7/10
১৩ জুন রাজ্যের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগের দু’দিনের তুলনায় ঝড়, বৃষ্টির দাপট কিছুটা কম হতে পারে।
8/10
কৃষকদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। ঝড়, বৃষ্টির সময় মাঠে কাজ না করার পরামর্শ।
9/10
নাগরিকদের বজ্রপাতের সময় গাছ, বৈদ্যুতিক খুঁটি ও খোলা জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। প্রয়োজনে নিরাপদ পাকা আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
10/10
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন প্রবল আর্দ্রতা থাকবে। যে কারণে বৃষ্টিও নামতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।
Published at : 10 Jun 2026 04:11 PM (IST)