'জন্মেরও প্রথমও শুভক্ষণ' বিশ্বভারতীতে কবিগুরুর ১৬১তম জন্মদিন পালন

abp ananda   |  09 May 2022 03:44 PM (IST)
'জন্মেরও প্রথমও শুভক্ষণ' বিশ্বভারতীতে কবিগুরুর ১৬১তম জন্মদিন পালন

বিশ্বভারতীতে রবীন্দ্রজয়ন্তী পালন

1

বিশ্বভারতীতে উদযাপন করা হল কবিগুরুর ১৬১তম জন্মদিন।

2

ভোর ৫টায় বৈতালিক, ৬টায় রবীন্দ্রভবনে কবিকণ্ঠ ও ৭টায় উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে পালন করা হল কবিগুরুর জন্মদিন।

3

উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী, অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়ারা।

4

আজ কবিগুরুর ১৬১তম জন্মদিন। গানে-গল্পে-কবিতায় রবি-বরণ৷ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ।

5

মুখ্যমন্ত্রী শ্রদ্ধাজ্ঞাপন করে ট্যুইটে লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধা। কবিগুরুর শিক্ষা, সংগীত, কবিতা, আগামীদিনেও আমাদের পথ দেখাবে। আমাদের জীবনে তিনি ধ্রুবতারা হয়ে থাকবেন।

6

আজ কবিগুরুর ১৬১তম জন্মদিনে গানে-গল্পে-কবিতায় রবি-বরণ চলছে জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ।

7

রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভাবনাচিন্তা ও বিরাট কর্মকাণ্ডের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন বলে মত নমোর৷

8

রবীন্দ্রজয়ন্তীর সকালে টুইট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি একটি ভিডিয়ো টুইট করেছেন ৷ সেখানে কবিগুরুকে নিয়ে নানা সময়ে প্রধানমন্ত্রীর বলা নানা কথা শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ৷ আর ভেসে উঠছে রবীন্দ্রনাথের ছবি।

9

টুইটের ক্যাপশনে প্রধানমন্ত্রী লেখেন, গুরুদেব ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে প্রণাম জানাই ৷ ভাবনাচিন্তা ও কর্মের দ্বারা তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন ৷

10

টুইটে প্রধানমন্ত্রী আরও লেখেন, 'আমাদের দেশ, সংস্কৃতি ও নীতিকে নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি ৷ তিনি শিক্ষা, শিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছিলেন ৷ ভারতকে তিনি যে ভাবে দেখতে চেয়েছিলেন, সে ভাবে দেশকে গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • 'জন্মেরও প্রথমও শুভক্ষণ' বিশ্বভারতীতে কবিগুরুর ১৬১তম জন্মদিন পালন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন