Weather Alert: চড়া রোদ, ভ্যাপসা গরম, এর মাঝেও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ-ঘূর্ণাবর্ত, ফের ভারী দুর্যোগের আশঙ্কা

ছবি সূত্র- PTI
এখনই দুর্যোগ যাচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে। নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আর তার জেরেই ফের হবে ঝড়বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ২৫ থেকে ২৭ অগস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। তার জেরে তৈরি হবে গভীর নিম্নচাপ।
হাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে উত্তর-পশ্চি বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় প্রভাব পড়বে নিম্নচাপের। আর তাতেই ঝড়বৃষ্টি হবে।
২২ এবং ২৩ অগস্ট শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য দক্ষিণবঙ্গের কিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপু - এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শুরুতেই। এই দুই জেলায় তাই জারি হয়েছে হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরের উপরের দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার - এইসব জেলায় আজ ২২ অগস্ট শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা।