Weather Forecast: বজ্রগর্ভ মেঘে সকালেই ঘনাল অন্ধকার! ঝোড়ো হাওয়া-বৃষ্টি, আগামী কয়েকঘণ্টায় আরও বাড়বে দুর্যোগ?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস
Continues below advertisement

আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস
Continues below advertisement
1/7
পয়লা বৈশাখে তীব্র দাবদাহের পর এবার যেন একটি স্বস্তি। সকাল থেকে মেঘলা কলকাতার আকাশ। জেলায় জেলায় একই পরিস্থিতি। কালো মেঘে সকালেই অন্ধকার ঘনাল শহরের আকাশে।
2/7
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় বজ্রগর্ভ মেঘের দরুণ হতে পারে বৃষ্টি, এমনটাই বলা হয়েছে।
3/7
গত সপ্তাহে বৃষ্টির পরেই বেড়েছিল তাপমাত্রা। ঊর্ধ্বমুখী পারদের জেরেই স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, মত আবহবিদদের।
4/7
শুধু বৃষ্টি নয়, তুমুল বজ্রপাতের আশঙ্কাও আছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, এবং উত্তর ২৪ পরগনা জেলায়।
5/7
বাকি জেলাগুলিতেও বৃষ্টি সহযোগে ঝড়ের আভাস রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
Continues below advertisement
6/7
উত্তর বাংলাদেশের উপর ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় একটি উর্ধ্ব ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং একই উচ্চতায় উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর অবধি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত ও অসম অতিক্রম করে একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা আছে।
7/7
আজ ভোর থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশের মুখ ভার। মেঘ ডাকছে কোথাও কোথাও। ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। বেলা বাড়লেই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Published at : 16 Apr 2026 08:56 AM (IST)