✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update : কাল থেকে ফের বাড়বে তাপমাত্রা, জাঁকিয়ে শীত কি আর পড়বে না ?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  31 Jan 2022 02:07 PM (IST)
Weather Update : কাল থেকে ফের বাড়বে তাপমাত্রা, জাঁকিয়ে শীত কি আর পড়বে না ?

কাল থেকে ফের বাড়বে তাপমাত্রা

1

সামান্য বাড়লেও আজও স্বাভাবিক এর নিচেই পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

2

আজও উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের জেলাগুলিতে সকালে দেখা গেল ঘন কুয়াশার।

3

উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ খুবই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি বৃষ্টি সামান্য বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস।

4

বৃষ্টি কমবে বৃহস্পতিবার। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে।

5

দক্ষিণবঙ্গে আজ ও কাল ঘন কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।

6

সোমবার ঘন কুয়াশার দাপট থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। দৃশ্যমানতা কোথাও কোথাও ২00 থেকে ৫0 মিটার নেমে আসতে পারে।

7

মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। তিন চার দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

8

এভাবেই জেলায় জেলায় কুয়াশা ঘিরে রইল। বেলা বাড়তে অবশ্য রোদের দেখা মিলেছে।

9

হালকা বৃষ্টি চলছে কয়েক দিন ধরে। মেঘ এসে ঘিরে ধরছে পাহাড়কে। ঠান্ডায় জুবুথুবু পাহাড়ে আজ তাপমাত্রা বাড়ল ১ ডিগ্রি। তবুও যেন আলসেমি জুড়ে আছে শৈলশহরকে।

10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল থেকে ফের বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Weather Update : কাল থেকে ফের বাড়বে তাপমাত্রা, জাঁকিয়ে শীত কি আর পড়বে না ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.