Weather in Durga Puja: আর ২ দিনের মধ্যেই বাংলা থেকে বিদায় নেবে বর্ষা! দুর্গাপুজো কাটবে নির্বিঘ্নেই? কী জানাচ্ছে IMD?

চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। আজ দ্বিতীয়া। কলকাতা থেকে শুরু করে, গোটা জেলায় চলছে সাজো সাজো রব। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে পুজোর সময়ে কেমন থাকবে আবহাওয়া, সেই নিয়ে সবার কপালেই চিন্তার ভাঁজ। কী বলছে আবহাওয়া দফতর? একনজরে দেখে নেওয়া যাক
আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে, মোটের ওপর শুকনো থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
বুধবার পর্যন্ত দিনের বেলায় আর্দ্রতাজনিত কিছুটা অস্বস্তি থাকলেও, রাতের দিকে মনোরম আবহাওয়া থাকবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় ২ দিনের মধ্যেই বিদায় নেবে বর্ষা। মঙ্গলবার থেকে পুরোপুরি শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বুধবার থেকে শনিবারের মধ্যে গোটা রাজ্যেই হালকা থএকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে, বৃষ্টি হতে পারে বুধবার থেকে শনিবারের মধ্যে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোর মুখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। মঙ্গলবার এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হবে আন্দামান সাগরে।
নিম্নচাপ তৈরি হলেও এর অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে। আগামী দিন দুয়েকের মধ্যেই বাংলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। রাঁচির উপর দিয়ে রয়েছে বর্ষার বিদায় রেখা।
আগামী দুই দিনের মধ্যে পূর্ব ভারত সহ দেশের বেশিরভাগ অংশ থেকেই বিদায় নেবে বর্ষা, ইঙ্গিত ভারতের মৌসম ভবনের।
আজ থেকে বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে গোটা পশ্চিমবঙ্গেই। কলকাতা সহ বেশ কিছু জেলায় মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকার কথা। বেশিরভাগ জেলাতেই বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল এবং সন্ধ্যায় তাপমাত্রা কিছুটা কমে, মনোরম আবহাওয়া থাকবে।
তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের বেলায় উচ্চতা বেশ বেশি থাকবে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বুধবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টি খুব সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার মূলত মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।