Weather Update: আপাতত কমেছে, আবার কবে আসবে বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর?

Weather Update: আপাতত বৃষ্টি থেমেছে, ফের নামবে আকাশ ভেঙে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
আজ ৩০ সেপ্টেম্বর উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও কোনও সতর্কতা নেই।
এই একই দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, উভয় দিকে বৃষ্টি হলেও বৃষ্টি কমবে। যদিও উত্তরে দক্ষিণের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে।
আগামিকাল অর্থাৎ ১ অক্টোবর থেকে পরিস্থিতির পরিবর্তন হবে উত্তরে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি কমার ইঙ্গিত রয়েছে।
১ অক্টোবর দক্ষিণবঙ্গেও বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে পরিমাণ আগের থেকে ধীরে ধীরে কমবে।
৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের পরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর আগের এই সময়টিতে আবহাওয়া পুরোপুরি শুকনো হওয়ার সম্ভাবনা কম।
২ অক্টোবরের পর থেকে উত্তরেও বৃষ্টি কমে যাবে, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
যদিও সম্পূর্ণ বৃষ্টি এখনই কমবে না। ৩ অক্টোবরও উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
৪-৬ অক্টোবরের পূর্বাভাসে উত্তর ও দক্ষিণ, দু'দিকেই বিচ্ছিন্ন বৃষ্টির ইঙ্গিত রয়েছে; ফলে বৃষ্টি একেবারে থামতে আরও কয়েকদিন লাগতে পারে।
৩০ সেপ্টেম্বর থেকে অন্তত ৬ অক্টোবর পর্যন্ত কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে; তবে ২ অক্টোবরের পর বৃষ্টি ধীরে ধীরে কমতে পারে।