Winter Update : হু হু করে নামছে তাপমাত্রা, সৌজন্যে উত্তুরে হাওয়া, বঙ্গে শীত কবে ?

ABP Ananda   |  07 Nov 2023 10:10 AM (IST)
Winter Update : হু হু করে নামছে তাপমাত্রা, সৌজন্যে উত্তুরে হাওয়া, বঙ্গে শীত কবে ?

Weather Update

1

হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা এবার নিম্নমুখী। আগামী কয়েকদিন জেলায় জেলায় পরিষ্কার আকাশ। আরও নামবে তাপমাত্রা।

2

আগামী বুধবারের মধ্যে বঙ্গের প্রায় সব জেলাতেই আরও তাপমাত্রা কমতে পারে বলেই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department)।

3

চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। সবমিলিয়ে কালীপুজোর আগেই গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বেশ ভাল ভাবেই মালুম হতে চলেছে শীতের রেশ।

4

বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বুধবারের মধ্যে।

5

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও (Winter in North Bengal) ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটা বেড়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই (No Rain Prediction)।

6

উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে।

7

কলকাতায় পরিষ্কার আকাশ (Kolkata Weather)। কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের আমেজ। বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। আজ ও কালের মধ্যে আরও কিছুটা নামবে পারদ।

8

সকালে ও সন্ধ্যায় থাকবে শীতের আমেজ। চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রির ঘরে নামবে কলকাতা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস।

9

এদিকে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে।

10

মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। যার পরে উত্তর ভারত ও ক্রমে বঙ্গের তাপমাত্রা আরও কমারই সম্ভাবনা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Winter Update : হু হু করে নামছে তাপমাত্রা, সৌজন্যে উত্তুরে হাওয়া, বঙ্গে শীত কবে ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন