Weather Update : সোমবার তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী, শিলাবৃষ্টি,দমকা হাওয়া, ২য় দফা ভোটের আগে বড় দুর্যোগ-সঙ্কেত
ঝড়-বৃষ্টির কারণে চলতি সপ্তাহে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে খবর।
Continues below advertisement

২য় দফা ভোটের আগে বড় দুর্যোগ-সঙ্কেত
Continues below advertisement
1/8
দ্বিতীয় দফার ভোটের মুখে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে খবর, শেষ এপ্রিলে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। কয়েকটি জেলায় ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি।
2/8
পাশাপাশি চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গ। ঝড়-বৃষ্টির কারণে চলতি সপ্তাহে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে খবর।
3/8
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
4/8
বীরভূম, বাঁকুড়া, নদিয়া, দুই বর্ধমান-সহ কয়েকটি জেলা ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি।
5/8
সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে।
Continues below advertisement
6/8
নির্বাচনের দিন বুধবার। সকালে মনোরম পরিবেশ। মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে
7/8
কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলী পূর্ব বর্ধমান এবং নদীয়া নির্বাচন রয়েছেসব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
8/8
সোমবার ঝড় ও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে।
Published at : 27 Apr 2026 04:56 PM (IST)