Weather Update: রাজ্য জুড়ে এখনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া বদলাবে বৃহস্পতিবার থেকে, শীত পড়বে কবে?

Weather Update: কবে আসবে শীতকাল?
মঙ্গলবার ও বুধবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।
দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দু-এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে।
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা। নিচের দিকের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা সামান্য।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯৫ শতাংশ।
বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরবে। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি কমবে। সপ্তাহান্তে তাপমাত্রা কমে একটু ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।