Weather Update: আসছে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া, ভিজবে আপনার জেলা?

ফাইল ছবি
সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে।
রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে।
আজ ও কাল ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই ৬ জেলাতে।
৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে।
দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবারেও দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়তে পারে। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।
উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা।
সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝড় বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।
বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।