Weather Update: জানুয়ারির শেষেই ঊর্ধ্বমুখী পারদ, শীতের বিদায় পর্ব শুরু?

ABP Ananda   |  30 Jan 2025 08:58 PM (IST)
Weather Update: জানুয়ারির শেষেই ঊর্ধ্বমুখী পারদ, শীতের বিদায় পর্ব শুরু?

ফাইল ছবি

1

সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া। রাতের তাপমাত্রা অনেকটাই বাড়ল। কলকাতায় ২১ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা।

2

কার্যত শীতের বিদায় পর্ব। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য শীতের আমেজ ফিরতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলা থেকে শীতের বিদায় বলে অনুমান আবহাওয়াবিদদের।

3

ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের মোট ১২ জেলায়। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে। কাল উত্তরবঙ্গে ঘন কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশা হবে দক্ষিণবঙ্গের জেলাতে।

4

দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার পর এবার বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।

5

সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষে সামান্য নামতে পারে তাপমাত্রা।

6

আগামীকাল এবং পরশু দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের সব জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

7

উত্তরবঙ্গের দার্জিলিং সহ ছয় জেলাতে কুয়াশার দাপট। কুয়াশা-র সম্ভাবনা বেশি দার্জিলিং সহ উত্তরবঙ্গের ছয় জেলায়।

8

ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে।

9

বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের ওপরে উঠবে পারদ। সোমবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। তারপর দু-তিন দিন সামান্য নামবে তাপমাত্রা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শীতের বিদায়।

10

বিদায়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বাড়ল। ২১ ডিগ্রি সেলসিয়াস ছুঁল কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় যা ৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি উপরে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: জানুয়ারির শেষেই ঊর্ধ্বমুখী পারদ, শীতের বিদায় পর্ব শুরু?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন