✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update: বঙ্গে আরও নামল পারদ, শীতের আমেজ রাজ্যজুড়ে, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

ABP Ananda   |  17 Nov 2024 04:36 PM (IST)
Weather Update: বঙ্গে আরও নামল পারদ, শীতের আমেজ রাজ্যজুড়ে, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

ফাইল ছবি

1

অবাধ উত্তুরে হাওয়া। আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমেছে অনেকটাই। শীতের আমেজ রাজ্যজুড়ে।

2

সকালের দিকে হালকা কুয়াশা থাকছে। তবে নভেম্বরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা নেমেছে উত্তরবঙ্গেও। সকালের দিকে কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকছে।

3

উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা। উইকেন্ডে রাজ্যজুড়েই শীতের আমেজ। প্রথম শীতের আমেজের স্পেল থাকবে সপ্তাহজুড়ে।

4

মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও। এই সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে।‌ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

5

উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ। পারদ পতন শুরু হয়েছে। পশ্চিমের জেলায় পারদ পতন একটু বেশি। আগামী দু দিনে‌ আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

6

শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই।

7

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ আগামী এক সপ্তাহ।

8

সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও কাল দুদিন বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার চাদর থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে।

9

উইকেন্ডে মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আরও নামল দিন ও রাতের পারদ। উনিশের ঘরে কলকাতার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনা নেই।

10

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৪ থেকে ৯৩ শতাংশ।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: বঙ্গে আরও নামল পারদ, শীতের আমেজ রাজ্যজুড়ে, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.