Weather Update: উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টি বঙ্গে, সপ্তাহান্তে প্রবল দুর্যোগের আশঙ্কা

ABP Ananda   |  23 Aug 2024 01:42 PM (IST)
Weather Update: উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টি বঙ্গে, সপ্তাহান্তে প্রবল দুর্যোগের আশঙ্কা

ফাইল ছবি

1

রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। জানাল আবহাওয়া দফতর।

2

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ। ধীর গতিতে তা পশ্চিমের দিকে এগোচ্ছে। বাংলার ওপর দিয়ে তা ঝাড়খণ্ডের দিকে যাবে।

3

বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার ভোর রাত থেকেই দফায় দফায় হচ্ছে বৃষ্টি।

4

মরসুমের শুরুতে ঘাটতি ছিল বৃষ্টির। তবে শ্রাবণের শেষ বদলে যায় ছবিটা। আবহাওয়া দফতর জানিয়েছিল অগাস্টে কিছুটা বেশি বৃষ্টি হবে। সেই অনুযায়ী রাজ্যের নানা প্রান্তেই দেখা গিয়েছে বর্ষণের ছবি।

5

কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে।

6

উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

7

বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হতে পারে বৃষ্টি। দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

8

গতকাল সন্ধের মতো আজও কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কলকাতায় আগামীকাল বৃষ্টি আরও বাড়বে। বিকেল থেকে সেই প্রবণতা বোঝা যাবে।

9

image 9বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। ফলে যে সময়টা বৃষ্টি হবে না, সেই সময়টা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টি বঙ্গে, সপ্তাহান্তে প্রবল দুর্যোগের আশঙ্কা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন