Weather Update: চার দিনে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা, প্রবল বৃষ্টিতে শঙ্কা উত্তরে

ABP Ananda   |  12 Mar 2025 10:57 AM (IST)
Weather Update: চার দিনে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা, প্রবল বৃষ্টিতে শঙ্কা উত্তরে

ফাইল ছবি

1

আপাতত বৃষ্টির সম্ভাবনা নে দক্ষিণবঙ্গে। খুব সকালে এবং সন্ধে হালকা মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। তবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

2

পারদ ঊর্ধ্বমুখী হবে। আগামী তিন দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

3

আগামী ৪-৫ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

4

গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ।

5

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা।

6

বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই ছয় জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। 

7

আগামী পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 

8

বেশ কিছুটা তাপমাত্রা বেড়েছে কলকাতায়। ক্রমশ বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা। শুক্রবার হোলির দিনের আগেই ৩৫ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ।

9

দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি ও করাই কাল এলাকায়। ভারী বৃষ্টি হবে কেরালা ও মাহেতে এবং অরুণাচল প্রদেশে।

10

চার রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি। রাজস্থান ও গুজরাটের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাপপ্রবাহ শুরু হবে বিদর্ভ এবং ওড়িশা রাজ্যে। গরম অস্বস্তিকর আবহাওয়া কর্ণাটক এবং কঙ্কন ও গোয়াতে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: চার দিনে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা, প্রবল বৃষ্টিতে শঙ্কা উত্তরে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন