Weather Update : সাবধান ! ঝড়ের পূর্বাভাস এই সব জেলায়, সর্তর্কতা জারি হাওয়া অফিসের

আবহাওয়ার খবর
ফের দুর্যোগ! টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। দক্ষিণবঙ্গের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে রয়েছে তবে আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনায়।
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। উইকেন্ডে অতি ভারী বৃষ্টি উপকূল ও সংলগ্ন জেলায় হতে পারে। কলকাতাতেও ভারী বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টির পরিমাণও বাড়তে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে এই দুর্যোগের আশঙ্কা। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ক্রমশ ওড়িশা ও বাংলা উপকূলের দিকে এগোবে। এই নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনি ও রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে।
মৎস্যজীবীদের সতর্ক থাকার বার্তা দিচ্ছে হাওয়া দফতর। কারণ এই সময় সমুদ্র উত্তল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৬ জুলাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। এই দুই জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে।
রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে। সোমবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মঙ্গল এবং বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতার মাঝে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।।
উত্তরবঙ্গে মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবারে ভারী বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই বাস জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে।