Weather Alert : ঝড়ের পূর্বাভাস! কালবৈশাখীর দাপটে তছনছ হবে এই সব জেলা, কতদিন চলবে বৃষ্টি ?
Weather update : রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ ভরা ও ঠাণ্ডা আবহাওয়া। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলা গুলোর জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
Continues below advertisement

রবিবার আবহাওয়া কেমন থাকবে?
Continues below advertisement
1/10
শনিবার থেকে বদলে গিয়েছে আবহাওয়া। ঝড়বৃষ্টির কারণে কলকাতা ও শহরতলিতে গরমের দাপট কমেছে। একটানা গরমের পর দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি হয়েছে। তবে রবিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
2/10
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি (Thunderstorm Alert), দমকা হাওয়া এবং ভারী বৃষ্টি (Heavy Rainfall) পূর্বাভাস জারি করা হয়েছে।
3/10
রাত পোহালেই অর্থাৎ সোমবার রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ভোটগণনা। তার আগে আবহাওয়ার এই খবর রীতিমতো চমকে দিয়েছে সকলকে।
4/10
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, রাবিরাবর ঝোড়ো হাওয়া পাশাপাশি প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে খবর। পরবর্তীতে এই বেগ বাড়তেও পারে।
5/10
মঙ্গলবারও শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিধানসভা নির্বাচনের গণনার দিন, অর্থাৎ সোমবার ঝড়বৃষ্টির দাপট থাকবে সবচেয়ে বেশি। কলকাতা সহ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানা যাচ্ছে।
Continues below advertisement
6/10
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ ভরা ও ঠাণ্ডা আবহাওয়া। এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অনেকটা কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
7/10
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। বৃষ্টির সম্ভবনা রয়েছে সোমবারও। তবে সকালের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে।
8/10
দক্ষিণবঙ্গের বহু জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা।
9/10
দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এ ছা়ড়া, আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
10/10
উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলা গুলোর জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
Published at : 03 May 2026 07:57 AM (IST)