✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update: আজ কখন আসবে বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর?

সুপ্রিয় ঘোষ   |  11 Sep 2026 01:37 PM (IST)
Weather Update: আজ কখন আসবে বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর?

Weather Update: বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

1

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার দু'এক জায়গায় আজ অর্থাৎ ১১ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।

Continues below advertisement
2

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।

Continues below advertisement
3

১১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে।

4

আগামিকালও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

5

১১ সেপ্টেম্বর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা বলেছে আবহাওয়া দফতর। এদিন জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

6

জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। এ ছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে।

7

১২ সেপ্টেম্বরও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় ৭ থেকে ১১ সেমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

8

১২ সেপ্টেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই জায়গায় জায়গায় বজ্রপাতের সম্ভাবনা। এ ছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

9

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ সক্রিয় থাকায় ১১ থেকে ১২ সেপ্টেম্বর উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: আজ কখন আসবে বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর?
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.