Cyclone Fengal: শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় ?

ABP Ananda   |  22 Nov 2024 08:39 AM (IST)
Cyclone Fengal: শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় ?

কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় Fengal?

1

জাঁকিয়ে শীত না পড়লেও, পাতা ঝরার মরসুমের আমেজ হয়েছে শুরু। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির নিচে। কিন্তু শীত কবে পড়বে আরও ভালভাবে? প্রশ্নটা সকলের।

2

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের আগেই আবারও নিম্নচাপ দেখা দিতে পারে। ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর যদি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয় , তাহলে আবারও আবহাওয়ায় বদল আসতে পারে।

3

কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে যদি নিম্নচাপও তৈরি হয় ও তার থেকে ঘূর্ণিঝড় , তাহলে আবারও কি উথালপাথাল হবে বাংলা ? কী বলছে আবহাওয়া দফতর ?

4

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটির অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ।

5

আবহাওয়া দফতরের ধারণা, ঘূর্ণাবর্ত তৈরি হয়ে তারপর তা ২৩ নভেম্বর শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে। সেক্ষেত্রে নিম্নচাপটি তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ।

6

তারপর এই সিস্টেমটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। ফলে বাংলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

7

যদি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে তা ধাপে ধাপে ঝড় হিসেবে আছড়ে পড়লে নাম হতে পারে ফেঙ্গল বা ফেঙ্গাল বা ফেনজল। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে ১১ রাজ্যে।

8

আবহবিদরা মনে করেন, অক্টোবর-নভেম্বর মাসে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি থাকে। এই আবহে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরি হওয়া নতুন কিছু নয়। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব যে রাজ্যের ওপর পড়ে , সেখানে শীতের পথে কাঁটা তৈরি হয়।

9

এই মুহূর্তে কলকাতার জন্য আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সামান্য ওঠা নামা করতে পারে পারদ।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Cyclone Fengal: শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন