Durga Puja Weather Alert: দুর্গাপুজোয় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা? কী জানাল হাওয়া অফিস

সোহিনী চক্রবর্তী   |  10 Oct 2026 10:54 PM (IST)
Durga Puja Weather Alert: দুর্গাপুজোয় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা? কী জানাল হাওয়া অফিস

ছবি সূত্র- পিক্সেলস

1

মহালয়া পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Continues below advertisement
2

তবে আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে, মহালয়ার পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement
3

মহালয়ার দিন ১০ অক্টোবর শনিবার মোটামুটি শুষ্ক আবহাওয়াই ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেভাবে ঝড়বৃষ্টি হয়নি।

4

আগামীকাল ১১ অক্টোবর রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

5

পুজোয় মূলত শুষ্কই থাকবে আবহাওয়া, দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

6

আগামী ১৪ অক্টোবর তারিখে দক্ষিণবঙ্গের উপকূলীয় কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

7

১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

8

১৮ থেক ২২ অক্টোবর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দু-এক জায়গায় সামান্য হাল্কা বৃষ্টি হতে পারে।

9

অর্থাৎ দুর্গাপুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা থাকছে না। মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে।

10

উপকূলীয় জেলাগুলিতে অবশ্য বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Durga Puja Weather Alert: দুর্গাপুজোয় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা? কী জানাল হাওয়া অফিস
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন