Weather Alert: সপ্তাহের শুরুর দিনেই ভাসবে কোন কোন জেলা, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা কোথায় কোথায় ?

ছবি সূত্র- PTI
২৯ জুন সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎস-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কিছু জেলায় রয়েছে হলুদ সতর্কতাও।
২৯ জুন সোমবার ঝড়বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ - এইসব জেলায়।
ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। আবার তা বৃদ্ধি পেয়ে কিছু জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারও হতে পারে।
উল্লিখিত জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৯ জুন সোমবার।
আজ ২৮ জুন রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার।
অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন চলবে ভারী বর্ষণ।
এক নাগারে বৃষ্টিতে ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে উত্তরবঙ্গের। একদিকে ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি-মিরিক রোডে ধস নামার ছবি সামনে এসেছে।
অন্য়দিকে, তিস্তার জল ঢুকতে শুরু করেছে ময়নাগুড়ি ব্লকের গ্রামে। আলিপুরদুয়ারে আবার জলমগ্ন হয়েছে একাধিক এলাকা।