Cyclone : হচ্ছে না ঘূর্ণিঝড় অর্ণব? কিন্তু তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? শেষ কী আপডেট আবহাওয়া অফিসের?

হচ্ছে না ঘূর্ণিঝড় অর্ণব? কিন্তু তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? শেষ কী আপডেট আবহাওয়া অফিসের?
রাজ্যের আকাশে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে পুজোর আগে একটা স্বস্তির খবর।
উত্তর আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপের শক্তি বেড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আর তাই আশ্বিনের মাঝামাঝি পুজোর বাজনা বেজে ওঠার আগেই পশ্চিমবঙ্গের আকাশে দুর্যোগ শঙ্কা।
এই পরিস্থিতি কে সত্যি-সত্যিই ঘূর্ণিঝড়ের দিকে গড়াবে ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর? অতি গভীর নিম্নচাপ সমুদ্রের উপরে থাকাকালীন শক্তি বাড়িয়ে পরিণত হয় ঘূর্ণিঝড়ে।
সিস্টেমটির অভিমুখ এখন মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ আর দক্ষিণ ওড়িশার দিকে। এর জেরে আগামীকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি।
হচ্ছে না ঘূর্ণিঝড় অর্ণব!! এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের বুলেটিনে। ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপ হিসেবে ই শক্তি বাড়িয়ে উপকূলে প্রবেশ করবে বঙ্গোপসাগরের সিস্টেম।
মঙ্গলবার সকালের পরিস্থিতি অনুসারে, সকালে পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। প্রতি ঘণ্টায় ১৭ কিমি/ ঘণ্টা গতিতে পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে ।
পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ২৩শে সেপ্টেম্বরের রাত থেকে ২৪শে সেপ্টেম্বর ২০২৬-এর ভোরের মধ্যে অতি গভীর নিম্নচাপরূপে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে উপকূল ক্রশ করার জোরালো সম্ভাবনা।
গভীর নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টায় পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার জোরালো সম্ভাবনা।
মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে।
বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রাম জেলাতে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।