Weather Alert : আসছে তুমুল দুর্যোগ, উত্তাল সমুদ্র, জারি কমলা সতর্কতা, অতি গভীর নিম্নচাপে ভাসবে কোন কোন জেলা?

ABP Ananda   |  27 Jul 2026 03:48 PM (IST)
Weather Alert : আসছে তুমুল দুর্যোগ, উত্তাল সমুদ্র, জারি কমলা সতর্কতা, অতি গভীর নিম্নচাপে ভাসবে কোন কোন জেলা?

আসছে তুমুল দুর্যোগ, উত্তাল সমুদ্র, জারি কমলা সতর্কতা

1

উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

2

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া।

3

বুধবার থেকে কমতে পারে দুর্যোগ। অন্যদিকে উত্তরবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কতা। কাল থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টি।

4

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ আজ সকালে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে ।

5

আজ বিকেলের মধ্যে ওড়িশার বালাসোর থেকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

6

উত্তাল হতে পারে সমুদ্র। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

7

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ১.৭ মিলিমিটার।

8

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গোসাগরে গভীর নিম্নচাপের অবস্থান। মৎস্যজীবীদের ২৮ শেষ জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Alert : আসছে তুমুল দুর্যোগ, উত্তাল সমুদ্র, জারি কমলা সতর্কতা, অতি গভীর নিম্নচাপে ভাসবে কোন কোন জেলা?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন