Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা, জাঁকিয়ে শীত পড়বে কবে ? কী জানাল আবহাওয়া দফতর

সোহিনী চক্রবর্তী   |  25 Nov 2026 11:42 PM (IST)
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা, জাঁকিয়ে শীত পড়বে কবে ? কী জানাল আবহাওয়া দফতর

ছবি সূত্র- PTI

1

বাতাসে শীতের আমেজ। পতন হয়েছে পারদের। জাঁকিয়ে শীত পড়বে কবে ? আবহাওয়া নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস ? দেখে নিন।

Continues below advertisement
2

আপাতত শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির কোনও সতর্কতা নেই আপাতত।

Continues below advertisement
3

ভোরের দিকে এবং সন্ধের পর বাতাসে অনুভূত হচ্ছে শিরশিরানি। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বীরভূমের সিউড়িতে।

4

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে।

5

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

6

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ দিন রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোনও ঝড়বৃষ্টির সতর্কতা নেই।

7

হাওয়া অফিস এও জানিয়েছে যে, আগামী ৭ দিনের জন্য রাজ্যের কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কবার্তা নেই।

8

পারদ পতনের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস।

9

আগামী ২ দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলার কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

10

অর্থাৎ আগামী কয়েকদিন শীতের অনুভূতি আরেকটু বেশি করে পাবেন রাজ্যবাসী, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা, জাঁকিয়ে শীত পড়বে কবে ? কী জানাল আবহাওয়া দফতর
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন