✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update : দুর্যোগ শুরু, উঠল প্রবল ঝড়, লন্ডভন্ড সব, তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

ABP Ananda   |  29 May 2026 02:40 PM (IST)
Weather Update : দুর্যোগ শুরু, উঠল প্রবল ঝড়, লন্ডভন্ড সব, তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

1

কলকাতা ও সংলগ্ন এলাকায় বিকেল থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ৩:২০ থেকে বিকেল ৪টার মধ্যে শহর ও আশপাশের এলাকায় তীব্র থেকে মাঝারি বজ্রঝড় আছড়ে পড়তে পারে।

2

৪০ থেকে ৭০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় ৪০ থেকে ৮০ মিনিট পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে বলে অনুমান।

3

বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বজ্রপাত নিয়েও। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের সময় নিরাপদে বাড়ির ভিতরে থাকার আবেদন জানিয়েছেন আবহাওয়াবিদরা।

4

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ তীব্র থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

5

বিশেষত পশ্চিম ও পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ সুন্দরবন এলাকায় প্রবল বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

6

এছাড়াও নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক এলাকাতেও মাঝারি থেকে স্বল্প সময়ের তীব্র বজ্রঝড় এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।

7

আবহাওয়াবিদদের পরামর্শ, ঝড়ের সময় খোলা জায়গায় না থাকা, গাছের নীচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজনে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update : দুর্যোগ শুরু, উঠল প্রবল ঝড়, লন্ডভন্ড সব, তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.