West Bengal Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, চলছে বৃষ্টিও, দিনভর দুর্যোগ চলবে কোন কোন জেলায়, জানাল আবহাওয়া দফতর

সোহিনী চক্রবর্তী   |  08 Aug 2026 08:09 AM (IST)
West Bengal Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, চলছে বৃষ্টিও, দিনভর দুর্যোগ চলবে কোন কোন জেলায়, জানাল আবহাওয়া দফতর

ছবি সূত্র- PTI

1

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ৮ অগস্ট ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।

2

ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা।

3

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত।

4

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আজ ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।

5

ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর - এই তিন জেলায়। জারি রয়েছে হলুদ সতর্কতা।

6

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।

7

অর্থাৎ আজ ৮ অগস্ট উত্তর এবং দক্ষিণবঙ্গ, দুই জায়গাতেই ঝড়বৃষ্টি হবে। জারি রয়েছে হলুদ সতর্কতা।

8

পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল হতে পারে আজ। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

9

আপাতত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুর্যোগ না থামলেই, ঝড়বৃষ্টির দাপট গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমবে।

10

রবিবার ৯ অগস্টও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • West Bengal Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, চলছে বৃষ্টিও, দিনভর দুর্যোগ চলবে কোন কোন জেলায়, জানাল আবহাওয়া দফতর
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন