West Bengal Weather Update আগামী কয়েকদিন কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে?

ABP Ananda   |  28 Jul 2025 01:50 PM (IST)
West Bengal Weather Update আগামী কয়েকদিন কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে?

ছবি সূত্র- পিক্সেলস

1

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে স্বাভাবিকের তুলনায় বেশি জলীয় বাষ্প থাকার কারণে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে।

2

আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে।

3

আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজায় রয়েছে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম এবং চূড়ান্ত অস্বস্তি। হাল্কা রোদের আভা দেখা গেলেও বৃষ্টির হাত থেকেই এখনই রক্ষা পাওয়া যাবে না।

4

দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও এখন কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আজ সোমবার মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

5

ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকাতেও। ৩১শে জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে হাওয়া অফিস।

6

দক্ষিণবঙ্গে আজ সোমবার থেকে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

7

৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকাযর ফলে, বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

8

মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

9

বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে হবে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বৃহস্পতিবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের পর, জানিয়েছে হাওয়া অফিস।

10

অর্থাৎ সপ্তাহের প্রথম কয়েকদিন ভালই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেই সঙ্গে আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • West Bengal Weather Update আগামী কয়েকদিন কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন