Weather Alert: উইকেন্ডে ভারী বৃষ্টি, আগামী সপ্তাহে আরও বাড়বে দুর্যোগ, কতদিন পর্যন্ত দাপট চালাবে বর্ষণ ?

সোহিনী চক্রবর্তী   |  04 Jul 2026 03:25 PM (IST)
Weather Alert: উইকেন্ডে ভারী বৃষ্টি, আগামী সপ্তাহে আরও বাড়বে দুর্যোগ, কতদিন পর্যন্ত দাপট চালাবে বর্ষণ ?

ছবি সূত্র- PTI

1

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। 

2

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম - এই ৪ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। 

3

উল্লিখিত জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর। 

4

উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি - এই তিন জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

5

দক্ষিণবঙ্গে ৬ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সপ্তাহভর। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে।

6

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৭ জুলাই সোমবার পর্যন্ত। 

7

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আগামী দুই দিনে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে এগোবে।

8

মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর প্রদেশ ছত্রিশগড় ঝাড়খন্ড ওড়িশা হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

9

আজ শনিবার ৪ জুলাই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও হাওড়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

10

আপাতত আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে ঝড়বৃষ্টি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Alert: উইকেন্ডে ভারী বৃষ্টি, আগামী সপ্তাহে আরও বাড়বে দুর্যোগ, কতদিন পর্যন্ত দাপট চালাবে বর্ষণ ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন