West Bengal Weather Update: সকাল থেকে দফায় দফায় বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ, আর কতদিন চলবে দুর্যোগ ?

সোহিনী চক্রবর্তী   |  06 Aug 2026 03:37 PM (IST)
West Bengal Weather Update: সকাল থেকে দফায় দফায় বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ, আর কতদিন চলবে দুর্যোগ ?

ছবি সূত্র- PTI

1

আজ থেকে বাড়বে বৃষ্টি। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো দক্ষিণবঙ্গের ৩ জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টি।

2

এই ৩ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ ৭টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

3

হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ হলুদ সর্তকতা জারি করা হয়েছে সব জেলাতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।

4

অন্যদিকে, উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলাতেই।

5

রাজস্থানের বিকানের থেকে বিহারের পাটনা হয়ে মালদা ছুঁয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ রেখা। আর তার জেরেই বিস্তৃত অঞ্চলে চলছে বৃষ্টি।

6

উত্তরবঙ্গেও জেলায় জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

7

শুধু বৃষ্টি নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

8

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমবে ঝড়বৃষ্টির দাপট। উত্তরবঙ্গেও কমবে বৃষ্টি দুর্যোগের পরিমাণ।

9

একাধিক ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

10

আজ দিনভর মেঘলা রয়েছে আকাশ। মাঝে মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিও চলছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • West Bengal Weather Update: সকাল থেকে দফায় দফায় বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ, আর কতদিন চলবে দুর্যোগ ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন