Weather Alert: মহালয়া পর্যন্ত বৃষ্টি, সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া ? দুর্গাপুজোয় কি ভাসবে শহর কলকাতা ?

ছবি সূত্র- PTI
আগামী ২-৩ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়াতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
এই চার জেলায় ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতার বেশ কিছু অংশ এবং সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি হয়ে গিয়েছে।
মূলত হাল্কা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে যে মহালয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।
রবিবার ১১ অক্টোবর থেকে আবহাওয়া উন্নতি হতে পারে বলে আশ্বাস দিয়েছে হাওয়া অফিস। তবে ১০ অক্টোবর শনিবার মহালয়ার দিন পর্যন্ত বিক্ষপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণবঙ্গের পাশাপাশি পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে দুর্যোগ।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
ঝড়বৃষ্টি হলেও যে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে, তা কিন্তু নয়। গরম থাকবেই।
দুর্গাপুজোর কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকতে চলেছে সেই প্রসঙ্গে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।