West Bengal Weather Update: শনি-রবি দফায় দফায় বৃষ্টি, সোমবার ভারী বর্ষণের সতর্কতা, আর কতদিন চলবে দুর্ভোগ?

ABP Ananda   |  23 Aug 2025 04:21 PM (IST)
West Bengal Weather Update: শনি-রবি দফায় দফায় বৃষ্টি, সোমবার ভারী বর্ষণের সতর্কতা, আর কতদিন চলবে দুর্ভোগ?

ছবি সূত্র- PTI

1

নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আগামী ২ দিনের মধ্যে তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। আর তার প্রভাবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর।

2

আজ শনিবার ও কাল রবিবার কলকাতায় দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

3

ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। কারণ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই নিরাপত্তার খাতিরে সতর্কতা স্বরূপ মৎস্যজীবীদের জন্য এই নির্দেশ জারি করা হয়েছে।

4

শনিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলা যেমন- পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

5

আজ শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।

6

রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। সোমবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে।

7

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও সংলগ্ন উপকূলের অংশে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবারেও।

8

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং-সহ উত্তরের উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের দু-এক জেলায়।

9

নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় তা অবস্থান করছে।

10

নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের দিকে সরে যাবে নিম্নচাপটি। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • West Bengal Weather Update: শনি-রবি দফায় দফায় বৃষ্টি, সোমবার ভারী বর্ষণের সতর্কতা, আর কতদিন চলবে দুর্ভোগ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন