Weather Update: কলকাতায় আজ সারাদিন বৃষ্টি, দুর্যোগ চলবে একাধিক জেলায়, হলুদ সতর্কতা জারি কোথায় কোথায় ?

সোহিনী চক্রবর্তী   |  06 Jul 2026 10:04 AM (IST)
Weather Update: কলকাতায় আজ সারাদিন বৃষ্টি, দুর্যোগ চলবে একাধিক জেলায়, হলুদ সতর্কতা জারি কোথায় কোথায় ?

ছবি সূত্র- PTI

1

আজ সোমবার ৬ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

2

বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিই হবে মূলত। তবে দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

3

ভারী বৃষ্টি বলতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

4

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

5

অন্যদিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলার দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

6

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির বেশ কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

7

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড় হবে।

8

আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার ৬ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

9

সমুদ্র উত্তাল থাকায় সোমবার ৬ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

10

সোমবার থেকেই ফের ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গেও। মঙ্গলবার ৭ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: কলকাতায় আজ সারাদিন বৃষ্টি, দুর্যোগ চলবে একাধিক জেলায়, হলুদ সতর্কতা জারি কোথায় কোথায় ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন