✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update:'ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম' ! পশ্চিমের জেলাগুলি নিয়ে কী জানাল আবহাওয়া দফতর ?

ABP Ananda   |  15 Oct 2025 06:00 AM (IST)
Weather Update:'ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম' ! পশ্চিমের জেলাগুলি নিয়ে কী জানাল আবহাওয়া দফতর ?

'ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম' ! পশ্চিমের জেলাগুলি নিয়ে কী জানাল আবহাওয়া দফতর ?

1

বর্ষা বিদায় হয়েছে বাংলা থেকে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে আজ বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়।

2

ক্রমশ শুষ্ক আবহাওয়ার বাংলা। আগামী পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 

3

 আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে পরিষ্কার আকাশ। কখনও কোনও এলাকায় কোনো জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে।

4

কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

5

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।

6

কুড়ি ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে।

7

বর্ষা বিদায়ে এবার বাংলায় হাওয়া বদল। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে সেই স্থান দখল করবে উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া।

8

যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামছে না বলেই জানাল আলিপুর।

9

কলকাতায় ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় আরো দু-তিন ডিগ্রি কমতে পারে।

10

তবে কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে না হলে শীতের আমেজ আসবে না। ডিসেম্বর এর আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update:'ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম' ! পশ্চিমের জেলাগুলি নিয়ে কী জানাল আবহাওয়া দফতর ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.