Weather Alert: ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, কী কী সতর্কতা জারি হাওয়া অফিসের ?
West Bengal Weather Update: উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Continues below advertisement

ছবি সূত্র- PTI
Continues below advertisement
1/10
আজ ২৫ জুন বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
2/10
মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3/10
আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দু-এক জায়গায়।
4/10
ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে আজ ঝড়ও হবে দক্ষিণবঙ্গের জেলাগুলির দু-এক জায়গায়।
5/10
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি।
Continues below advertisement
6/10
চলতি সপ্তাহে প্রায় রোজই ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
7/10
ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার এমনকী ৬০ কিলোমিটার পর্যন্তও হতে পারে। আর তাই আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
8/10
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই ঝড়বৃষ্টির সময় কাউকে খোলা জায়গায়, গাছের নীচে থাকতে বারণ করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
9/10
সাধারণ মানুষের নিরাপত্তার কারণে এই পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদে থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
10/10
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Published at : 25 Jun 2026 07:15 AM (IST)