Weather Alert: আর কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি, আজ কোন কোন জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ABP Ananda   |  30 May 2026 03:55 PM (IST)
Weather Alert: আর কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি, আজ কোন কোন জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ছবি সূত্র- PTI

1

আজও বৃষ্টির পূর্বভাস, স্বাভাবিকের নীচে নেমেছে কলকাতার পারদ। গতকাল কলকাতাতে বৃষ্টি হয়েছে ৪০.৫ মিলিমিটার।

2

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস, বজ্রবিদ্যুৎ-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

3

ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। মাঝারি বৃষ্টির পূর্বাভাস দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়।

4

সোমবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পরিমাণ। রবিবার থেকে কমবে বৃষ্টি। আপাতত বৃষ্টির জেরে কিছুটা কমবে উষ্ণতা।

5

উত্তরবঙ্গে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস।

6

উত্তরবঙ্গে আজ নীচের দিকের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। কাল থেকে ঝড়বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। তবে মঙ্গলবার থেকে ফের আরও এক দফায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে।

7

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে রবিবার থেকে। তবে আজ শনিবারও পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কাল থেকে বাড়বে তাপমাত্রা।

8

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বিকেল বা সন্ধ্যার দিকে এবং রাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

9

দক্ষিণবঙ্গের উল্লিখিত জেলাগুলিতে, মূলত পশ্চিমের জেলাগুলিতে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

10

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Alert: আর কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি, আজ কোন কোন জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন