✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weather Update: চড়া রোদ, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা, কবে মিলবে স্বস্তির বৃষ্টি ?

ABP Ananda   |  19 May 2026 06:45 AM (IST)
Weather Update: চড়া রোদ, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা, কবে মিলবে স্বস্তির বৃষ্টি ?

প্রতীকী ছবি

1

গত ২ দিন ধরে মারাত্মক গরম পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেমন রোদের তেজ, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে উষ্ণতাও।

2

তবে শুধু অত্যধিক তাপমাত্রাই নয়, জ্বালাপোড়া গরমের মধ্যে আরও অস্বস্তি বাড়াচ্ছে বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতা।

3

ভ্যাপসা গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কবে একটু স্বস্তির বৃষ্টি মিলবে? কী জানিয়েছে হাওয়া অফিস?

4

দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জায়গায় সন্ধের দিকে দমকা হাওয়া দিলেও এখনই গরমের অস্বস্তি থেকে রেহাই মিলবে না।

5

তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

6

আজ ১৯ মে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার - এই ৫ জেলার প্রায় সর্বত্রই ঝড়বৃষ্টির রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

7

মূলত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

8

আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণে সেভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি হাওয়া অফিস।

9

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের বেলার তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

10

সোমবার সারাদিনই বাতাসে আপেক্ষিক আর্দ্রতা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি পরিমাণে থাকায়, সারাদিনই ভ্যাপসা গরমে অস্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Weather Update: চড়া রোদ, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা, কবে মিলবে স্বস্তির বৃষ্টি ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.