Weather Update Today: আজ কোন কোন জেলায় ঝড়বৃষ্টি ? কী জানিয়েছে আবহাওয়া দফতর

ছবি সূত্র- PTI
আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে? দেখে নিন কী জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ বৃষ্টি হতে পারে উত্তরের উপরের ৫ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে।
ভারী বৃষ্টি, ৭ থেকে ১১ সেন্টিমিটার হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার - এই জেলাগুলির দু-এক জায়গায়।
আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলির বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন কয়েকদিন সেভাবে বৃষ্টির সম্ভাবনে নেই।
তাপমাত্রা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের বেলায় চড়া রোদ এবং আর্দ্রতার কারণে ভ্যপসা গরম থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। মাঝে মাঝে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে হাল্কা ঝড়বৃষ্টি হতে পারে।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।