Weather Updates: বৃষ্টি-ঝোড়ো হাওয়া-বজ্রপাত, খারাপ আবহাওয়ার ইঙ্গিত এই ক'দিন, কোন কোন জেলায় সতর্কতা?

আগামী দু'দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি
ফের বৃষ্টির চোখ রাঙানি। ঘূর্ণাবর্তের জেরে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা। আজ রাতের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত ও দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলাতে, দক্ষিণবঙ্গের যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান।
বাকি জেলাগুলোতেও আংশিক মেঘলা আকাশ তার সঙ্গে সঙ্গে দু-এক পয়সা হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত ওপরের অংশে, আগামী ২৪ ঘণ্টায় মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আগামী দু'দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি, তারপরে বৃষ্টি কমবে ১১ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আগামী পাঁচটা দিন বৃষ্টিপাত হওয়ার হওয়ার সম্ভাবনা আছে মূলত উপরের পাঁচটি জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় আগামী তিনদিন হওয়ার সম্ভাবনা।
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকে বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী কাল তাই আংশিক মেঘলা আকাশ। সন্ধ্যার বা দুপুরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে .
আগামী কয়েকদিন তাপমাত্রার পরিবর্তন হবে না তিন দিন তিন দিনের পর তাপমাত্রা আরো দু-তিন দিন এখন থেকে যা আছে তার থেকে দু তিন ডিগ্রী বাড়তে পারে।
হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের নিম্নচাপ অক্ষরেখার কারণেই বৃষ্টি হচ্ছে তার সঙ্গে পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করবে দুদিন পর থেকে।