IPAC Case : প্রায় ৫০ কোটি টাকা তছরুপ! ভয়ঙ্কর সব অভিযোগ IPAC-র ভিনেশের বিরুদ্ধে, দাবি ইডি-র

ABP Ananda   |  14 Apr 2026 05:19 PM (IST)
IPAC Case : প্রায় ৫০ কোটি টাকা তছরুপ! ভয়ঙ্কর সব অভিযোগ IPAC-র ভিনেশের বিরুদ্ধে, দাবি ইডি-র

ভয়ঙ্কর সব অভিযোগ IPAC-র ভিনেশের বিরুদ্ধে, দাবি ইডি-র

1

কয়লা পাচার মামলার তদন্তে IPAC - র ডিরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে।

2

এর আগে ২ এপ্রিল, চান্ডেলের দিল্লির ঠিকানায় হানা দিয়েছিল ED। সেই সময় বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করা হয় বলে ইডি সূত্রে দাবি। সোমবার, সেই ভিনেশ চান্ডেলকেই, কয়লা পাচার-মামলায় বেআইনি লেনদেনের অভিযোগে গ্রেফতার করল ED।

3

হাওয়ালার মাধ্য়মে প্রায় ৫০কোটি বেআইনি লেনদেনের অভিযোগ তাঁর বিরুদ্ধে।

4

ED সূত্রে খবর, বেআইনি লেনদেনের অভিযোগে, দিল্লি পুলিশের করা একটি FIR-এর ভিত্তিতে, মামলা শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

5

ECIR-এ আইপ্য়াকের বিরুদ্ধে, টাকা পাচার, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, হিসাবের নথিপত্রে কারসাজি , বেহিসাবি অর্থ লেনদেন সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

6

ED-র অভিযোগ, বিভিন্ন সময় লেনদেন-এর প্রক্রিয়া ২ ভাগে হয়েছে। ৫০ শতাংশ চেকে ও বাকিটা নগদে হয়েছে বলে অভিযোগ। এরপর, ভুয়ো কাগজ তৈরি করে, সেই লেনদেন বৈধ দেখানো হত বলে ED-র দাবি।

7

সোমবার, গ্রেফতার করা হয়েছে আইপ্য়াকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হলে, ১০ দিনের ED হেফাজতের নির্দেশ দেয় আদালত।

  • হোম
  • ফটো গ্যালারি
  • নির্বাচন ২০২৬
  • IPAC Case : প্রায় ৫০ কোটি টাকা তছরুপ! ভয়ঙ্কর সব অভিযোগ IPAC-র ভিনেশের বিরুদ্ধে, দাবি ইডি-র
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন