✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

West Bengal Weather Update: ভোটের দিন ঝড়বৃষ্টি ? কেমন থাকবে আবহাওয়া, কী জানাল আলিপুর

ABP Ananda   |  28 Apr 2026 05:35 AM (IST)
West Bengal Weather Update: ভোটের দিন ঝড়বৃষ্টি ? কেমন থাকবে আবহাওয়া, কী জানাল আলিপুর

ছবি সূত্র- PTI

1

২৯ এপ্রিল বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ করা আগামীকাল। সেদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া?

2

দ্বিতীয় দফার ভোটের দিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর? জেনে নিন।

3

পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা - এই সব জেলার বেশিরভাগ জায়গায় ভোটের দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

4

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিই হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

5

পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা - এই সব জেলার বেশিরভাগ জায়গায় ভোটের দিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হতে পারে ঝড়। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

6

অন্যান্য জেলার তুলনায় পূর্ব বর্ধমানের বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ ২৯ এপ্রিল বুধবার।

7

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলার দু-একটি অংশে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

8

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভোটের দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

9

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসছে অনুকূল বায়ু এবং পর্যাপ্ত জলীয় বাষ্প। আর তার জেরেই আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

10

ঝড়বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা হেরফের হবে। সাময়িক হলেও স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গবাসী। তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও মিলবে রেহাই।

  • হোম
  • ফটো গ্যালারি
  • নির্বাচন ২০২৬
  • West Bengal Weather Update: ভোটের দিন ঝড়বৃষ্টি ? কেমন থাকবে আবহাওয়া, কী জানাল আলিপুর
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.